Logo
শিরোনাম

দমকা ‘হাওয়া’য় চলছে ‘পরাণ’ ঝড়!

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরাণ ঝড়ের ভেতরেই ঢালিউডে বইছে এখন থেমে থেমে দমকা হাওয়া। ঈদের তৃতীয় সপ্তাহে সাধারণত সিনেমা পাড়ায় কিছুটা ধীর অবস্থা চলে আসে। তবে এবার বদলে গেলো আবহওয়া!  মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি হাওয়া মুক্তির আগেই বেশ ভালো প্রভাব ফেলেছে। ঈদের তৃতীয় সপ্তাহে (২৯ জুলাই) ছবিটি মুক্তি পেতে যাওয়ায় এখনও প্রেক্ষাগৃহগুলো সরগরম। বিশেষ করে, দেশের অভিজাত চেইন স্টার সিনেপ্লেক্সের মতো আধুনিক প্রেক্ষাগৃহগুলো লুফে নিয়েছে হাওয়া

তবে এই দমকা হাওয়ার মধ্যেও থেমে নেই ‌রায়হান রাফির পরাণ ঝড়। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটিকে ঘিরে তৃতীয় সপ্তাহেও ভালো আগ্রহ আছে দর্শকদের। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ২৯ জুলাই প্রথম সপ্তাহে প্রতিদিন হাওয়ার ২৬টি করে শো পরিচালনা করবে। পাশাপাশি প্রেক্ষাগৃহটি পরাণ দেখাবে ১৬টি স্ক্রিনে।

বিষয়টি নিয়ে প্রেক্ষাগৃহটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‌বাংলা ছবির জোয়ার চলে এসেছে। যারা অভিযোগের সুরে বলেন, বাংলা ছবির দর্শক নেই, তাদের ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। ভালো বাংলা ছবি হলে দর্শকরা অবশ্যই তা দেখেন। এ কারণে তৃতীয় সপ্তাহেও দর্শকরা অগ্রিম বুকিংয়ে দুটো ছবিরই টিকিট কাটছেন।

এদিকে জানা যায়, শুধু হাওয়াই নয়, পরাণর টিকিটও পেতে কষ্ট করতে হচ্ছে দর্শকদের। তৃতীয় সপ্তাহে এসেও শুক্রবারের (২৯ জুলাই) সব টিকিট শেষ হয়ে গেছে। শনিবারটাও প্রায় একই অবস্থা। পরাণ রায়হান রাফীর তৃতীয় চলচ্চিত্র। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোশান। ছবিটি এখন ৫৫টি প্রেক্ষাগৃহে চলছে। অন্যদিকে হাওয়া দেশের ২৪টি প্রেক্ষাগৃহে আগামীকাল (২৯ জুলাই) মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, আরফান মৃধা শিবলুসহ অনেকে। দুটো ছবিরই একটিকরে গান সুপারহিট। এরমধ্যে পরাণ ছবির চলো নিরালায় এবং হাওয়াসাদা সাদা কালা কালা

নিউজ ট্যাগ: পরাণ

আরও খবর