
ঢাকার দোহার উপজেলায়
২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুন)
রাতে তাদের দোহার বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন
কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের মৃত জয়ন্ত কুমার শীলের
মেয়ে সীতা শর্মা (৪০), ঢাকার দোহার উপজেলার বৌ-বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের
ছেলে আনোয়ার হোসেন আনু (৩৮), একই উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে চায়না
হাসান (২৩) ও নিকড়া গ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে ফিরোজ রহমান (৪৫)।
সোমবার (৬ জুন)
সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার ওসি (তদন্ত)
আজহারুল ইসলাম।
তিনি জানান, রোববার
রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম দোহার বাজার এলাকায় অভিযান চালায়। এসময়
সীতা শর্মা ও আনোয়ার হোসেন আনু নামে দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে
তাদের দেওয়া তথ্য অনুযায়ী মো. হাসান ওরফে চায়না হাসান ও মো. ফিরোজ রহমানকে গ্রেফতার
করা হয়। তাদের কাছে থেকে মোট ২ হাজার ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ধরনের অভিযান
অব্যাহত থাকবে বলেও জানান ওসি আজহারুল ইসলাম।

