Logo
শিরোনাম

দৌলতদিয়া ফেরিঘাটে ৭ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায়

প্রকাশিত:বুধবার ১১ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কঠোর বিধিনিষেধ শিথিলের পর প্রথম দিন আজ বুধবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে  সাত শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও গাড়িচালকরা।

সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়াঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে।

এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী এবং গাড়িবাহী ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দৌলতিয়া-পাটুরিয়া নৌপথে চাপ বেড়েছে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩