Logo
শিরোনাম

দৌলতদিয়া যৌনপল্লীতে খদ্দেরের টাকা ছিনতাই, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ০৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে এক খদ্দেরের টাকা ছিনতাইয়ের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত ৪৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানা সুত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে টাকা লুটের অভিযোগে আজ মঙ্গলবার মামলা করেন ভুক্তভোগী। পরে যৌনপল্লীর আম্বিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. বাদশা ওরফে হিরু মিয়া ও তার স্ত্রী বিউটি বেগমকে (২১) গ্রেপ্তার করা হয়।

হিরু মিয়ার বাড়ি খুলনার খালিশপুর থানার দৌলতপুর বিএল কলেজের পেছনে রেল লাইনের পাশে। বর্তমানে তিনি দৌলতদিয়া যৌনপল্লীর আম্বিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে আসা এক খদ্দের তার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা  করেন। পরে লুণ্ঠিত ৪৮ হাজার টাক সহ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর