Logo
শিরোনাম

দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে চার বছরের সাজাপ্রাপ্ত ও দুই মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি কার্তিক বৈদ্য প্রকাশ বাবুকে (৬২) আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)  বিকেল পৌনে ৪টার দিকে কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কার্তিক বৈদ্য প্রকাশ বাবু, নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকার কৈবল্যধাম ক্ষেত্রমোহন বৈদ্যর ছেলে। 

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম জানান, চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও দুই মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি কার্তিক বৈদ্য লালদীঘি এলাকায় অবস্থান করতে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হবে।  


আরও খবর