Logo
শিরোনাম

দুই শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ১৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে দুই সন্তানকে মেরে ফেলা হয়। এরপর মা নিজেই আত্মহত্যা করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, তিনটি মরদেহই ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ছিল। দুই শিশুর মধ্যে মেয়েটির বয়স ৭ বছর ও ছেলেটির ২ বছর বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।

নিউজ ট্যাগ: মায়ের আত্মহত্যা

আরও খবর