Logo
শিরোনাম

দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৫ অক্টোবর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানসহ ইঁদুর মারা বিষ পান করেছেন আঁখি বেগম (৩০) নামে এক মা। এতে দুই ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬) বেঁচে গেলেও মারা গেছেন আঁখি বেগম।

সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি বেগম সুলতানপুর গ্রামের সামছুল হকের স্ত্রী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ ভোরে হাওরে মাছ ধরতে যান সামছুল হক। মাছ ধরা শেষে বাড়িতে সকাল ৯টায় আসেন। ঘরে ডুকেই দেখেন দুই ছেলে কান্নাকাটি করছে। একটু পরেই সিয়াম বমি করে। ছেলেরা জানায়, মা তাদেরকে বিষ খায়িছেন। সামছুল হক দ্রুত তাদেরকে নিয়ে নৌকা পথে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সিলেটে নেওয়ার পথে আঁখি বেগমের মৃত্যু হয়।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক‌্যাল অফিসার ডা. মো. সুমন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করি। ওই নারীর শারীরিক অবস্থা বেশি খারাপ ছিলো।’


আরও খবর

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩