Logo
শিরোনাম

দুই শতাধিক বিলাসবহুল আমদানি পণ্যে শুল্ক আরোপ

প্রকাশিত:বুধবার ২৫ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ ও আমদানি প্রবণতা কমাতে এবং দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে দুই শতাধিক বিলাসবহুল ও বিদেশি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৩ মে) এ-সংক্রান্ত এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ দপ্তর।

নতুন করে শুল্ক আরোপ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে, আমদানি করা বিস্কুট, চকলেট, বিভিন্ন জাতের ফল, জুস, বিদেশি তৈরি পোশাক, ফার্নিচারের কাঁচামাল ইত্যাদি।

এসব পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে সূত্রে জানা গেছে।

নিউজ ট্যাগ: এনবিআর

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪