
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর সাহেববাড়ি এলাকায় ঢাকা থেকে মালভর্তি ট্রাকের সঙ্গে সিলেট থেকে আসা অপর ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় দুইজন নিহত হন।
এদিকে, নিহতদের মরদেহ উদ্ধার করে সায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। সায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

