Logo
শিরোনাম

দুর্নীতি ও যৌন অপরাধ বাড়ছে পাকিস্তানে: ইমরান খান

প্রকাশিত:সোমবার ০৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুই ধরনের অপরাধ নিয়ে উদ্বিগ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, একটি হলো দুর্নীতি। অন্যটি যৌন অপরাধ। পাকিস্তানের বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২ জানুয়ারি) এই বৈঠক করেন ইমরান খান। তরুণদের বিশ্বাস, ধর্ম ও নৈতিক মূল্যবোধের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে আঘাত হানা হচ্ছে, তা থেকে রক্ষার উপায় খুঁজতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইমরান খান বলেন, যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে আমাদের সমাজে। যার মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুদের যৌন হয়রানির মতো ঘৃণ্য কাজ। পাকিস্তানে এসব ঘটনার এক শতাংশের খবর পাওয়া যায়।’

তিনি আরও বলেন, সমাজের লড়াই করতে হবে যৌন অপরাধের বিরুদ্ধে। একই পদক্ষেপ নিতে হবে দুর্নীতি ক্ষেত্রেও। দুর্নীতিবাজদের অগ্রহণযোগ্য করে তুলতে হবে সবার মাঝে। কিন্তু হতাশার বিষয় হলো আমাদের নেতারাই যখন দীর্ঘদিন ধরে দুর্নীতি করে, তখন এই দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে গ্রহণযোগ্য হয়ে যায়।’


আরও খবর