Logo
শিরোনাম

দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ: প্রধান বিচারপতি

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার বিভাগ সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেছেন, দুর্নীতির ব্যপারে আমি কোনো কমপ্রোমাইজ করবো না। কোনো রকম দুর্নীতি হলে আমি সঙ্গে সঙ্গে স্টাফ, অফিসার যেই হোক না কেন সাসপেন্ড করবো।

আজ রবিবার প্রথম কর্মদিবসে বিচার কাজ শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের ১নং বিচার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি বলেন, বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে আমার এই অভিপ্রায় জানাতে চাই যে, বিচার বিভাগে কোনো দুষ্ট চক্রকে আমরা ন্যূনতম প্রশ্রয় দিব না। দুর্নীতি একটি ক্যানসার। কোনো আঙুলে যদি ক্যানসার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙুলটি কেটে ফেলা।

বিচার বিভাগ নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনাকে স্বাগত জানিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি অঙ্গ যদি দুর্বল, সমস্যাগ্রস্ত হয় তাহলে শক্তিশালী রাষ্ট্র হতে পারবে না। সে কারণে আমি বিশ্বাস করি রাষ্ট্রের অপর দুটি বিভাগ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। রাষ্ট্রের সকল বিভাগ এবং ব্যক্তিকে বার বার স্মরণ করতে হবে- ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক শক্তি পরাজিত হবে।’


আরও খবর