
চট্টগ্রাম নগরের
কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে
দ্বাদশ শ্রেণির এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ হত্যাকাণ্ডের
ঘটনা ঘটে।
নিহত আসকার বিন
তারেক কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে।
তারেক বিএফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
কোতোয়ালী জোনের
সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম জানান, রাত নয়টার দিকে কয়েকজন মিলে আসকারকে মারধর
ও ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ
(চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা পারভেজ
বলেন, চেরাগী পাহাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় তারেক। পরে ওই এলাকায় সে
ছুরিকাঘাতে আহত হলে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার
বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছি। কে বা কারা তারেককে ছুরিকাঘাত করেছে,
সে বিষয়ে আমরা কিছুই জানিনা।

