Logo
শিরোনাম

দুর্বৃত্তের গুলিতে ফুলতলার ব্যবসায়ী নিহত

প্রকাশিত:শুক্রবার ১৩ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা ফুলতলা উপজেলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর তাকে গুলি করা হয়।

নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে। তিনি ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, রকিবুল ইসলাম সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। কপালিয়া ব্রিজের ওপর গেলে দুজন যুবক তাদের কাছে ডাকে। ওই যুবকদের কাছে যাওয়ামাত্রই পরপর দুটি গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হন।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।


আরও খবর