Logo
শিরোনাম

এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য: সাবিনা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১৯ বছরের পর ইতিহাস রচনা করেছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। নেপালের কাঠমুন্ডু থেকে সাফের নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আজ দেশে ফিরে বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা পেয়েছে সাবিনা খাতুনরা। কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করা হয়েছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা।

সাফের সর্বোচ্চ গোলাদাতা বাংলার অধিনায়ক বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের ও ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’

সাবিনা আরো যোগ করেন, দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়। সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন ও মন্ত্রী মহোদয়ের। তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’


আরও খবর