Logo
শিরোনাম

এ যুগে আলেয়া হচ্ছেন মাহা

প্রকাশিত:বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় আলেয়া চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। আর এ যুগে এসে আলেয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহা নিজেই। ৫২ পর্বের ধারাবাহিক নাটক এমন যদি হতো-এ আলেয়া চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক নাটকটি যৌথভাবে নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ ও সাঈদুর রহমান রাসেল। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

নাটকটিতে আলেয়া চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহা বলেন, আমার চরিত্রটি নিয়ে আসলে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। নাটকের পরিচালক, প্রযোজকসহ আরো যারা নাটকটি নির্মাণের নেপথ্যে আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। নবাব সিরাজউদ্দৌলার আলেয়ার সঙ্গে এ আলেয়ার মিল নেই। কারণ এই আলেয়া এ যুগের আলেয়া। চরিত্রটির গেটআপ আমার নিজের কাছেই ভালো লেগেছে। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ এ ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়ে ওঠেনি। তবে আরো মনোযোগ দেয়া গেলে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম।

নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় মাহা কিছুদিন আগে নতুন ধারাবাহিক নাটক সখী সব করে রবর কাজ শুরু করেছিলেন। এ ধারাবাহিকের গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি এরই মধ্যে প্রচার শুরু হয়েছে চ্যানেল আইয়ে। মারুফ রেহমানের গল্পে এ ধারাবাহিকের প্রচারের শুরু থেকেই মাহা বেশ ভালো রেসপন্স পাচ্ছেন। তার অভিনীত চরিত্রটিও বেশ আলোচনায় এসেছে। মাহা জানান, তার অভিনীত নিমা রহমান পরিচালিত গুলশান এভিনিউ সিজন টু, কায়সার আহমেদ পরিচালিত বকুলপুর সিজন টু, সাগর জাহান পরিচালিত অনলাইন অফলাইন নিয়মিত বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।

এছাড়া শিগগিরই প্রচারে আসছে মাহা অভিনীত সালাহউদ্দিন লাভলু পরিচালিত ষণ্ডা পান্ডা ধারাবাহিক নাটকটি। এতে মাহার সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশীসহ আরো অনেকে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। সাম্প্রতিক সময়ে মাহা অভিনীত একক নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে সজলের বিপরীতে বেলা অবেলা নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।

নিউজ ট্যাগ: নায়মা আলম মাহা

আরও খবর