
বলিউড অভিনেত্রী
রিয়া চক্রবর্তীর ক্যারিয়ারে সাফল্য নেই বললেই চলে। তিনি পরিচিতি পেয়েছেন মূলত অকাল
প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সুবাদে। সুশান্তের রহস্যজনক মৃত্যুর
পর অভিযোগের তীর যায় রিয়ার দিকেই। এরপর মাদক মামলায় জেলও খেটেছেন।
এসব কারণে রিয়াকে
ঘিরে মানুষের মনে এখন বেশ আগ্রহ। তাই নতুন নতুন বিভিন্ন প্রজেক্টে কাজের প্রস্তাব পাচ্ছেন।
সম্প্রতি তাকে জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো বিগ বসের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে
তাকে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়ার কথা শোনা যাচ্ছে, তা রীতিমতো এক ধরনের চমক ।
জানা গেছে, বিগ
বস থেকে প্রতি সপ্তাহে ৩৫ লাখ রুপি দেওয়া হবে রিয়াকে। সম্প্রতি তিনি বিগ বসের সেট থেকেও
নাকি ঘুরে এসেছেন। যদিও তিনি এখনো বিষয়টি নিয়ে কিছুই বলেননি। তবে সকলের ধারণা, এমন
লোভনীয় প্রস্তাব কোনোভাবেই ফেরাবেন না রিয়া। তাই এবারের বিগ বসে তাকে দেখা যাবে, এটা
প্রায় নিশ্চিত।
যাদের ঘিরে জনমনে
চর্চা রয়েছে, বিগ বসে বিতর্কিত এমন তারকাদের অংশ নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। রিয়ার
আগে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকেও প্রস্তাব দিয়েছিল বিগ বস কর্তৃপক্ষ।
তার অংশগ্রহণ নিয়েও গুঞ্জন ছড়ায়। তবে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সেই গুঞ্জনের ইতি
টানেন তিনি।

