Logo
শিরোনাম

এবার ছড়াবে জয়ার ‘পেয়ারার সুবাস’

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ২২ অক্টোবর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নন্দিত নির্মাতা নুরুল আলম আতিকের পেয়ারার সুবাস সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছিল। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে নানান কারণে সিনেমাটি মুক্তি পায়নি। এবার এলো সুখবর। সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে পেয়ারার সুবাস। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে  সিনেমাটি। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

শাহরিয়ার শাকিল বলেন, আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে পেয়ারার সুবাস মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। সিনেমাটি দেখার জন্য দর্শক অনেকদিন ধরেই অপেক্ষা করছেন। এই সিনেমা দিয়ে জয়া আহসান আবারও বাজিমাত করবেন বলে আমাদের বিশ্বাস। নির্মাতা নুরুল আলম আতিকও সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা দর্শকের কাছে পেয়ারার সুবাস পৌঁছে দিতে প্রস্তুত।

জানা গেছে, সিনেমাটি মুক্তির খবর পেয়ে জয়া আহসানসহ এর অন্য কলাকুশলীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে পেয়ারার সুবাস। শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।

নিউজ ট্যাগ: পেয়ারার সুবাস

আরও খবর