Logo
শিরোনাম

এবার চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা

প্রকাশিত:শনিবার ২৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছে জাতীয় পার্টি। চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ২২ ধারার ২ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন বলে দপ্তর সূত্র জানিয়েছে।

গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেছিলেন।


আরও খবর