Logo
শিরোনাম

এবার অস্কারে যাচ্ছে বাংলাদেশের দুই সিনেমা

প্রকাশিত:শুক্রবার ০৫ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এমনটা আগে কখনোই হয়নি। প্রতি বছর বাংলাদেশ থেকে বাছাই করে একটি সিনেমা পাঠানো হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে। তবে এবার যাচ্ছে দুটি সিনেমা!

শুনে কিছুটা অবাক লাগতে পারে। কেননা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একটি দেশ থেকে কেবল একটি সিনেমাই অংশ নেয়। তাছাড়া বাংলাদেশ থেকেও কেবল আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর সিনেমাটি বাছাই করা হয় অস্কারে পাঠানোর জন্য।

তবে সম্প্রতি জানা গেল, অস্কারের সাধারণ প্রতিযোগিতা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের আরেকটি সিনেমা। সেটার নাম গোর। খবরটি নিশ্চিত করেছেন এর নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত।

গোর নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি দুটি ভাষায়। ইংরেজিতে এর নাম দ্য গ্রেভ। সিনেমাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক মুক্তির সুবাদেই অস্কারের সাধারণ ক্যাটাগরিতে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে গোর

এ বিষয়ে গাজী রাকায়েত বলেছেন, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর। তবে আমরা এখনও অস্কারে পৌঁছাতে পারিনি। আমাদের সিনেমাগুলো মাত্র জমা দেওয়া হয়েছে। তারা শর্টলিস্ট করবে। তখনই আমরা অস্কারের মূল পর্বে যেতে পারবো। এটা রেহানা মরিয়ম নূরর জন্য যেমন সত্য আমার জন্যও। তবে এটা ঠিক, যদি চূড়ান্ত হয় রেহানা মরিয়ম নূর একটি বিভাগে লড়বে। আর গোর অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়ার সুযোগ পাবে।

গোর অস্কারে যাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারণ বিভাগে ছবি জমা দিতে হলিউডের নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিতে হয়। আমরা কিন্তু সেই পরিকল্পনা থেকেই আমেরিকার হলে মুক্তি দিয়েছিলাম। ছবিটির ২১টি প্রদর্শনী হয়েছিল। এ কারণে এটা আমেরিকার অন্য ছবির মতোই সাধারণ বিভাগে যাচ্ছে।


আরও খবর