Logo
শিরোনাম

এবার ভারতকে তালেবানের হুঁশিয়ারি

প্রকাশিত:শনিবার ১৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একের পর এক আফগান অঞ্চল দখল করে নিচ্ছে তালেবানরা। এমতাবস্থায় সেখানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে স্ব স্ব দেশ। নিজের নাগরিকদের ফিরিয়ে আনছে ভারতও। তবে ভারত যদি আফগানিস্তানকে সাহায্য করতে সেনা পাঠায় তাহলে ভাল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান।

বার্তা সংস্থা এএনআই-কে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, সেনাবাহিনীর ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করতে আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে সব জেনেই আসবে।

তবে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহিন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, অবকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার প্রশংসা করছি আমরা।

এদিকে কোনও কূটনীতিকের ক্ষতি করা হবে না বলেও জানিয়েছেন শাহিন। তিনি বলেন, দূতাবাস ও কূটনৈতিক ব্যক্তিদের কোনও ক্ষতি আমরা করবো না। আমরা তাদের নিশানা করবো না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা তাদের কিছু করবো না।


আরও খবর