Logo
শিরোনাম

ঈদ আনন্দে ধ্রুব মিউজিকের ৯ গান

প্রকাশিত:শনিবার ৩০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতি ঈদেই শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে থাকে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। এবারও তারা জানিয়েছে বর্ণিল ঈদ আয়োজন। সব শ্রেণীর শ্রোতা-দর্শকদের কথা ভাবনায় রেখেই এবারের ঈদ আয়োজন সাজিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠিত, তরুণ এবং উঠতি শিল্পীদের মোট ৯টি গান প্রকাশ করছে তারা।

এই তালিকায় রয়েছে আসিফ আকবর ও মিমির দ্বৈত গান মিথ্যা বলতে পারি না। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ওপার বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচীর ভালো থাকুক। গালিব সরদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজনে করেছেন টোনাই দেবাশীষ গাঙ্গুলী।

লুৎফর হাসানের কণ্ঠে আসবে আমি আর আসব না। অমৃত দেবনাথের কথায় গানটি সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে তরিক। ভিডিও নির্মাতা শুভব্রত সরকার। জিসান খান শুভর কথা, সুর ও কণ্ঠে এলে না তুমি। সংগীতায়োজন করেছেন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

ইমরান মাহমুদুলের জনপ্রিয় দুটি গান ধোঁয়ামেঘের খামের সমন্বয়ে একটি ম্যাশআপ করে কণ্ঠ দিয়েছেন হাসান সামস ইকবাল ও ক্ষুদে গানরাজ খ্যাত হুমায়রা ঈশিকা। ভাটি অঞ্চলের গায়ক প্রিন্স রুবেল কথা, সুর আর গায়কীতে এক সমুদ্র পানি। গানটির সংগীতায়োজনে তরিক। এটিরও ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

নতুন প্রজন্মের গায়কী শফিক মাহমুদের তুই যদি আমার থাকিস। ফারুক রাজের কথায় গানটির সুর করেছেন শফিক মাহমুদ নিজেই। সংগীতায়োজন করেছেন কাওসার খান। ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। নবীন গায়ক তাজুল ইসলাম ও ওপার বাংলার গায়িকা অদিতি চক্রবর্তীর সঙ্গে দ্বৈত গান কেন দুঃখ দিলে। কথা ও সুর করেছেন তাজুল ইসলাম নিজেই। সংগীতায়োজনে জাহিদ বাবু। ভিডিও নির্মাণ করেছেন সুশান্ত ঘোষ। এই প্রজন্মের গায়ক এইচ. আল আমিনের পিরিতের সেল। গানটির কথা ও সুর মো. সুরুজ্জামান। সংগীতায়োজনে আকাশ মাহমুদ। এটির ভিডিও নির্মাণ করেছেন আল আমিন।

ধ্রুবি মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ২৮ এপ্রিল থেকে তাদের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওগুলো অবমুক্ত করা শুরু হয়েছে। চলবে ৬ মে পর্যন্ত। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে গানগুলো শুনতে পাওয়া যাবে।

নিউজ ট্যাগ: ধ্রুব মিউজিক

আরও খবর