Logo
শিরোনাম

ঈদের চতুর্থ দিনেও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীর ঢল

প্রকাশিত:সোমবার ১৭ মে ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ২৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদুল ফিতরের চতুর্থ দিনেও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঘরমুখী ও ঢাকাগামী যাত্রীর ঢল অব্যাহত রয়েছে। চলছে ১৭টি ফেরি। আজ সোমবার ভোর থেকে ঘাটে যাত্রীদের আনাগোনা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ঢাকামুখী যাত্রীদের ভিড় একটু বেশি হলেও দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এখনও ঈদ উপলক্ষে বাড়ি ফিরছে।

আজ সোমবার সকাল থেকেই বাংলাবাজার থেকে জরুরি পরিবহণসহ কর্মস্থলমুখী যাত্রীদের নিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এ ছাড়া যারা ঈদের আগে বাড়িতে ফিরতে পারেনি, তারা এখন বাড়ি ফিরছে। প্রত্যেক ফেরিতেই প্রচুর যাত্রী রয়েছে। একইসঙ্গে হালকা যানবাহনও রয়েছে। ঘাট এলাকা, ফেরিসহ অন্যান্য যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যায়নি।

ঘাট সূত্রে জানা গেছে, ঈদ শেষে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। সোমবার সকাল থেকেই লোকাল বাস, মিনিট্রাক, মাইক্রোবাস, থ্রি-হুইলার ও মোটরসাইকেলে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে আসছে যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলেও যাত্রীদের চাপে তা সম্ভব হচ্ছে না। তবে, এই রুটে ১৭টি ফেরি চলাচল করায় যাত্রীদের ফেরি পার হতে তেমন কোনো সমস্যা হচ্ছে না।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩