Logo
শিরোনাম

ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত:শনিবার ০৯ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের দিন রাজধানীসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে স্থানে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া অধিদফতর সূত্র এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর