Logo
শিরোনাম

ঈদের সময় গ্যাস সংকট থাকবে যেসব এলাকায়

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ৩ মে থেকে ৫ মে পর্যন্ত অর্থাৎ ঈদের সময় গ্যাস সংকট থাকতে পারে রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায়। সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সাভার, আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, সমস্যার সমাধান হতে ৫ মে রাত ১০টা পর্যন্ত সময় লেগে যেতে পারে।


আরও খবর