Logo
শিরোনাম

ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দর ৬ দিন বন্ধ

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে টানা ছয়দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সভাপতি জানান, সোমবার সকাল থেকে আগামী শনিবার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবে না আমদানি রপ্তানিকারকরা। আবার রবিবার সকাল থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আজ সোমবার এবং আগামী শনিবার পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। কারণ আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বন্দরে সরকারি ছুটি রয়েছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪