Logo
শিরোনাম

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। রবিবার (১৮ জুলাই) সবশেষ টিকিট বিক্রি হয় ২২ জুলাইয়ের। এ দিন ২২ জুলাইয়ের ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ও মেইল ট্রেনের কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। অন্যদিকে আন্তঃনগর ট্রেনের সব কয়টি কাউন্টার বন্ধ ছিল। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে কাটতে হয়েছে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামান মোহসী গণমাধ্যমকে জানান, গত ৫ দিনে মোট ১ লাখ ১০ হাজার ৬৫০টি টিকিট বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হতো। স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অনেক যাত্রী স্টেশন ও ট্রেনে উঠে মাস্ক খুলে রাখছেন।

তিনি আরও বলেন, ২৩ জুলাই থেকে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ হওয়ায় ঈদযাত্রায় এবার ট্রেনের ফিরতি টিকিট রোববার দেয়া হয়েছে। ঈদযাত্রার তৃতীয় দিনও সব ট্রেন সিডিউল অনুয়ায়ী চলাচল করেছে। বিনা টিকিটে কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


আরও খবর