Logo
শিরোনাম

ঈদযাত্রায় ২৪৯ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে

প্রকাশিত:মঙ্গলবার ১৮ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে দূরপাল্লার বাস বন্ধের পরও এবারের ঈদযাত্রায় ২৪৯ জন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ঈদযাত্রার ৬ থেকে ১৭ মে পর্যন্ত সারা দেশে ২০৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। মোট ১২ দিনে দুর্ঘটনায় ২৪৯ জনের মৃত্যুসহ ৩৮৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) পরিবেশ ও নাগরিক অধিকার বিষয়ক দুটি সামাজিক সংগঠন গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এক যৌথ প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৫ নারী, ২৯ শিশু, ২৩ পথচারী এবং চালকসহ ২৭ জন পরিবহন শ্রমিক রয়েছেন। দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা সর্বশেষ ঈদের (গত বছরের ঈদুল আজহা) ছুটির চেয়ে বেশি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩