Logo
শিরোনাম

এক বাগাইড়ের দাম উঠলো ৫১ হাজার

প্রকাশিত:রবিবার ২৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার তিনশত ৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আক্কাস হালদারের জালে মাছটি ধরা পরে। মাছটি ফেরি ঘাট এলাকায় আড়তদার বাবু সরদারের ঘরে নিয়ে আসলে বিশাল আকারের বাঘাড় মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভীড় করেন।

মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন। পরে মাছটি ১ হাজার ৩শত ৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।

দৌলতদিয়া শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান বলেন, ৩৮ কেজি ওজনের মাছটি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি।

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, চিতল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে।


আরও খবর