Logo
শিরোনাম

এক জালে ৬ লাখ টাকার মাছ

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে আটকা পড়েছে ৬ লাখ টাকার ছোট বড় প্রচুর মাছ।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে শাহ পরীর দ্বীপ মাঝের পাড়ার মো. কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে। এতে করে শাহপরীর দ্বীপের জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে।

সরেজমিনে দেখা যায়, উপকূলের জেলেদের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩শ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে। পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস সংশ্লিষ্ট উপকূলবাসী।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে মো. কলিম উল্লাহ জানান, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে ।

প্রতিদিন প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে।

নিউজ ট্যাগ: কক্সবাজার

আরও খবর