Logo
শিরোনাম

একাধিক বিয়ের বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যা

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বামী-স্ত্রীর একাধিক বিয়ের বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। আজ বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানান, এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সাবিনা খাতুনের (৩০) সাথে কুঞ্জনগর গ্রামের দিনমজুর বিদ্যুত হোসেনের বিয়ে হয়। এটি সাবিনার দ্বিতীয় আর বিদ্যুতের তৃতীয় বিয়ে। একাধিক বিয়ে নিয়ে পরস্পরের মধ্যে কলহ চলছিল। এর জের ধরে আজ বুধবার ভোরে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাবিনার মাথায় ভারি বস্তু দিয়ে একাধিক আঘাত করে বিদ্যুত। এতে সাবিনার মৃত্যু হয়। এরপর থেকে বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন পলাতক ছিল।

গাংনী থানা পুলিশের একটি দল এসে সাবিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এরপর দুপুর ২টার দিকে বাড়ির পাশে বাঁশ বাগানে বিদ্যুতের মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী। পুণরায় পুলিশ এসে বিদ্যুতের লাশ উদ্ধার করে মর্গে নেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজিৎ কুমার নন্দি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা হবে। 

নিউজ ট্যাগ: স্ত্রীকে হত্যা

আরও খবর