
ব্যাক টু ব্যাক
শতক। অসাধারণ দুটো ইনিংস, সেই সাথে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন ভারতীয়
দেশসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। একজন ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে পুরো ক্যারিয়ারজুড়ে
ব্যাট হাতে বোলারদের বিরুদ্ধে নিজের আধিপত্য বিস্তার করে পাঁচ সংখ্যাবিশিষ্ট রানের
মাইলফলক স্পর্শ করা সত্যিই অনেক কঠিন এবং সম্মানের। ৪৭ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে
অনেক বিশ্বসেরা ব্যাটসম্যানদের দেখা মিললেও ধারাবাহিক পারফরম্যান্স ও নৈপুণ্যের বদৌলতে
গোটা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অার মাত্র ১৩ জন ব্যাটসম্যান এই মাইলফলক স্পর্শ করেছেন,
যার মধ্যে ৫ জন ব্যাটসম্যানই ভারতীয় শিবিরের। চলুন দেখে নেয়া যাক, সবচেয়ে কম ম্যাচে
খেলে এ মাইলফলক স্পর্শ করেছেন কোন পাঁচজন ব্যাটসম্যান।
বিরাট কোহলি
(২১৩ ম্যাচ)
বর্তমান ক্রিকেট
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্ল্যাসিক্যাল ঘরানার ব্যাটিং করা এই
ভারতীয় ব্যাটসম্যান যেকোনো দলের বিপক্ষে ভয়ংকর হয়ে ওঠেন প্রায় প্রতিটি ম্যাচেই। বর্তমানে
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি। মাত্র
১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন বেশ কিছু ব্যাটিং রেকর্ড। বিশ্ব
ক্রিকেটবোদ্ধাদের মতে, ক্রিকেটের 'লিটল মাস্টার' খ্যাত শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ডসমূহের
অধিকাংশই ভেঙে ফেলতে পারেন বর্তমানের বিশ্বসেরা এ ব্যাটসম্যান।
বর্তমান বিশ্বে
সবচেয়ে ধারাবাহিক ও অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে পরিচিত বিরাট কোহলি। সর্বশেষ
এবং সবচেয়ে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানও তিনি। মাত্র ২১৩
ম্যাচে ৩৭টি শতক ও ৪৮টি অর্ধশতকের সমন্বয়ে তিনি মোট ১০,০৭৬ রান করে দ্রুততম ১০ হাজার
রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন। যেখানে শীর্ষ দুই
নম্বরে থাকা শচীন টেন্ডুলকার তার থেকে ৫৩টি ম্যাচে বেশি ব্যাটিং করে এ কীর্তি গড়েছিলেন।
শচিন টেন্ডুলকার,
২৫৯ ইনিংস
ওয়ানডে ক্রিকেট
এবং শচিন যেনো একে অপরের সমার্থক। ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যান, সর্বোচ্চ রানের
মালিক এই ভারতীয় ক্রিকেটারই সবচেয়ে দ্রুত ১০ হাজার রান করার রেকর্ডের অধিকারী। তার
১০ হাজার রান করতে লেগেছিলো মোট ২৫৯টি ইনিংস। রেকর্ড ৪৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি। করেছেন
মোট ১৮৪২৬ রান। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ হাজার রানের অনবদ্য মাইলফলক স্পর্শ
করেন তিনি। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিকের জন্যই এই রেকর্ডটটি সবচেয়ে বেশি শোভা
পায়।
সৌরভ গাঙ্গুলি,
২৬৩ ইনিংস
দ্রুততম ১০ হাজার
রান করা ব্যাটসম্যানদের তালিকায় আপাতত দুই নম্বরে সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক
১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছে মোট ২৬৩টি ইনিংস। আগ্রাসী মনোভাব ও বিচক্ষণ
নেতৃত্বগুণের কারণে ভারতীয় ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই এক স্মরণীয় নাম সৌরভ
গাঙ্গুলি। ইতিহাসের একমাত্র বাঙালি তিনি, যার ব্যাট থেকে নির্দিষ্ট একটি ফরম্যাটে প্রথম
১০ হাজার রান দেখেছে বিশ্ব।
রিকি পন্টিং,
২৬৬ ইনিংস
ওয়ানডে ইতিহাসের
সেরা ব্যাটসম্যানদের একজন রিকি পন্টিং। ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে
নেতৃত্ব দিয়েছেন তিনি। ৩৭৫টি ওয়ানডে খেলা রিকি পন্টিং ১৩ হাজারের বেশি রান করেছেন।
পন্টিংয়ের ওয়ানডে ক্যারিয়ারের মণি-মুক্তা হয়ে আছে তার ৩০টি সেঞ্চুরি ও ৮২টি হাফ সেঞ্চুরি।
পন্টিং ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান ২৬৬টি ইনিংস খেলে।
জ্যাক ক্যালি,
২৭২ ইনিংস
বিশ্ব ক্রিকেট
যে কজন বিশ্বমানের অলরাউন্ডার পেয়েছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস নিঃসন্দেহে
তাদের একজন। তিন ফরম্যাটের ক্রিকেটেই তিনি ছিলেন নিজের সময়ের অন্যতম সেরা ক্রিকেটার।
ওয়ানডেতেকে ১০ হাজার রানের কীর্তিই প্রমাণ করে দেয়, জ্যাক ক্যালিসের সামর্থ্য কী ছিলো।
১৭টি সেঞ্চুরি ও ৮৬টি হাফ সেঞ্চুরি করা এই অলরাউন্ডার মোট ২৭২ ওয়ানডে ইনিংসে ব্যাটিং
করে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

