Logo
শিরোনাম

একইসঙ্গে ২ বোনের আত্মহত্যা

প্রকাশিত:বুধবার ০৩ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটে একই ঘরে বিষ পানে করে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী।

মঙ্গলবার রাতে তারা বিষপান করেন। পরে তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে নিলে বুধবার ভোরে তারা মারা যান।

পুলিশ জানায়, চিতলমারী উপজেলায় আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের বাবার বাড়ি বেড়াতে আসে।

মঙ্গলবার গভীর রাতে তারা দুজন প্রীতি বেগমের বাবা আ. খানের ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩