Logo
শিরোনাম

একজন ১ হাজারেরও বেশি নারীকে বিদেশে পাচারে জড়িত

প্রকাশিত:বুধবার ০২ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে পাচার হওয়া এক কিশোরী ৩ মাসের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করেছেন। এই পাচারচক্রে জড়িত ৩ আসামিকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন ১ হাজারেরও বেশি নারীকে বিদেশে পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

বুধবার (২ জুন) ভোরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক।

তিনি জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজ ট্যাগ: নারী পাচার

আরও খবর