Logo
শিরোনাম

এলপিজির দাম বাড়ল

প্রকাশিত:বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন দামে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়েছে। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা। যা আজ দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমায়। সে সময় ৩৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪