Logo
শিরোনাম

এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ০৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঋণ জালিয়াতির মামলায় পৃথক দুই ধারায় ১১ বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার।

এর মধ্যে ঋণ আত্মসাতের দায়ে চার বছর এবং মানি লন্ডারিং ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

এসকে সিনহাসহ এ মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে আট আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এছাড়া দুই আসামি খালাস পেয়েছেন। 

এর আগে এ মামলার সাত আসামির উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক।

নিউজ ট্যাগ: এস কে সিনহা

আরও খবর