Logo
শিরোনাম

এশিয়া কাপে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৬ অক্টোবর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুব এশিয়া কাপে উড়ছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে যুবারা।

আজ রোববার (২৬ ডিসেম্বর) কোনো ম্যাচ না থাকলেও নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার নেপালকে ৬০ রানের ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। চামিন্দু বিক্রমাসিংহে ও সাদিশা রাজাপাকসার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় নেপাল।

টুর্নামেন্টে ২ ম্যাচে দুটি করে জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪। নেট রানরেটে এগিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ তাই সহজেই সেমিফাইনাল নিশ্চিত করলো।

নিউজ ট্যাগ: যুব এশিয়া কাপ

আরও খবর