Logo
শিরোনাম

এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলা নারী ইন্সপেক্টরের

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা নেওয়ার আবেদন করেছেন এক নারী পুলিশ পরিদর্শক।

ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফরোজা আহমেদ। পিপি আফরোজা বলেন, ওই নারী পুলিশ কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছেন আদালত। তবে এখনো আদেশ দেননি।

মামলায় ওই নারী পুলিশ কর্মকর্তা অভিযোগ করেছেন, দুই বছর আগে তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন। তখন সুদানে কর্মরত ছিলেন এসপি মোক্তার। ২০১৯ সালের ২০ ডিসেম্বর এসপি মোক্তার হোসেন তাঁকে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে সুদান ও বাংলাদেশে তাঁকে আরও কয়েকবার ধর্ষণ করেন মোক্তার হোসেন।


আরও খবর