
ঢাকা থেকে সাহেব মাহমুদ
অনেক আশা, আকাঙ্ক্ষার পদ্মা সেতু দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আজ উদ্বোধন হয়ে গেলো। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ পর্যন্ত স্বপ্নের পদ্মা সেতু হয়েই গেল। সারা বিশ্ব আজ অবিশ্বাসের চোখে দেখল নিজস্ব অর্থায়নে এতো বড় সেতু করতে পারে তলা বিহীন ঝুড়ির রাষ্ট্র বাংলাদেশ!
এখন আমেরিকা, চায়নাসহ বিশ্বের সব রাষ্ট্র বাহবা জানাচ্ছে বাংলাদেশকে। মজার বিষয় হলো যেই বিশ্ব ব্যাংক দূর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করেছিল সেই বিশ্বব্যাংক ও প্রশংসা করছে বাংলাদেশের। বাঙালিকে যে দাবিয়ে রাখা যায় না, তা ১৯৭১ -এ সবাই দেখে ফেলছে। আবারও নতুন করে মনে করিয়ে দিলাম আমরা।
ভুল-ত্রুটির উর্ধ্বে কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রীও তো মানুষ। তবে উনার যে দৃঢ় চেতনার মনোভাব, দৃঢ় সংকল্প, হার না মানার তীব্র আকাঙ্ক্ষা এবং সকল ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কারণেই আজ পদ্মা সেতু বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। আপনারা অনেকেই কাজের গঠনমূলক সমালোচনা করে থাকেন তবে আপনারা মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য পিতার যোগ্য সন্তান।
আজ এই খুশির দিন আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ২৬ নং ওর্য়াডের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার ওর্য়াডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমি অত্যান্ত খুশি মনে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আমার ওর্য়াডের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিম খানায় কিছু এতিম বাচ্চাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে দিতে চাই। সেই সাথে আমি কথা দিচ্ছি আমি এই এতিম বাচ্চাদের নিয়ে পদ্মা সেতু ঘুরিয়ে আনবো সেই সাথে তাদের বঙ্গবন্ধুর মাজারেও পদার্পণ করাবো ইনশাআল্লাহ।

