Logo
শিরোনাম

ফাইভজির তরঙ্গ নিলাম চলছে

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ফাইভজি সেবার তরঙ্গ নিলাম চলছে। বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলাম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির এই নিলামে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবিঅজিয়াটা ও টেলিটক অংশ নিয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিটিআরসি এ নিলামের আয়োজন করেছে।

প্রথম রাউন্ডে টেলিটক এক হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক।

রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম তিন হাজার ৩৬০ কোটি টাকা।

গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে।

দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফোরজি) এবং পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ফাইভজি) সেবা চালু করতে চলছে বিটিআরসির তরঙ্গ নিলাম।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সেক্টরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।

বিটিআরসি জানিয়েছে, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ও কারিগরিভাবে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশে ফাইভজি সেবা চালুর জন্য ২.৩ গিগাহার্জ, ২.৬ গিগাহার্জ ও ৩.৫ গিগাহার্জ, এই তিনটি নির্ধারণ করা হয়েছে।

এই ব্যান্ডের তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ হওয়ায় ফাইভজি, ফোরজি, থ্রিজি ও টুজিতেও ব্যবহার করা যাবে।

বিটিআরসি আশা করছে, এই তরঙ্গ নিলামের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয়ের পাশাপাশি বিদ্যমান মোবাইল ফোরজি সেবা সম্প্রসারণ ও এর মানোন্নয়ন এবং বাংলাদেশে মোবাইল ফাইভজি সেবা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩