Logo
শিরোনাম

ফাঁকা মাঠে বক্তব্য দিচ্ছেন বিজেপি নেতারা!

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিজেপির এক নেতা। তার পাশে আরও অনেক নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে একজন মাত্র দর্শক। আরেকজন মঞ্চের নিচে। তিনি মাইক সার্ভিসের লোক। আলোচিত এই ভিডিওটি পশ্চিমবঙ্গে ভাইরাল হয়েছে।

এমনই একটি ছবি শেয়ার করে ট্রোল করেছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরাত জাহান। গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ভরা এই মিম ছুঁড়ে আলোচনার জন্ম দিয়েছেন নুসরাত। জনপ্রিয় পাওরি মিমের ধাঁচে একটি মিম শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। আর নুসরাতের সৌজন্যে সেই মিম ভাইরাল হয়েছে।

বাংলায় যে বিজেপির কোনও জায়গা নেই, এটাই দেখানো হয়েছে মিমে। ফাঁকা মাঠে বিজেপির সভা হচ্ছে- এমন একটি ছবির নিচে ক্যাপশন, ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।

হিন্দিতে ক্যাপশন লেখার কারণ হলো- অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক। কিছু দিন আগে পাকিস্তানি মডেল দানানীর একটি ভিডিওতে একদম বিদেশি উচ্চারণে পার্টিকে পাওরি উচ্চারণ করে বলেছিলেন, এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।

রাতারাতি ভাইরাল সেই ভিডিওতে ইউটিউবার যশরাজ মুখাটে ফান এলিমেন্ট যোগ করতেই রমরমিয়ে চলছে পাওরি ভার্সান। যুব সম্প্রদায়ের নজর টানতে তাই শাসকদলের হাতিয়ার নয়া পাওরি ভার্সান। ঠিক যেভাবে বাম দল ২৮ ফেব্রুয়ারির বিগ্রেড মিটিংয়ের প্রচারে দ্বারস্থ হয়েছে টুম্পা সোনার।


আরও খবর