Logo
শিরোনাম

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীর দাগনভুঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান মিঠু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কুশুল্লাপুর গ্রামের মোড়বাগ নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মিঠু একই এলাকার মো. সোহাগের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পুকুরে সেচের জন্য ইলেকট্রিক মোটর চালিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয় মিঠু। একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২