
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই চট্টগ্রামের বাসিন্দা। একজনের নাম তুষার (৪০) আরেকজন বিপ্লব (৪২)।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চার জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তুষার ও বিপ্লবকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সাজ্জাদ ও প্রণব নামে দুজন আহত হয়েছেন।

