Logo
শিরোনাম

ফেনীতে ভারতীয় সীমান্তে বাংলাদেশির গলিত মরদেহ

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরশুরামের বাঁশপদুয়া উত্তর পাড়া সীমান্তে মেজবাহর (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

পরিবারের দাবি, রোববার বিকেলে মেজবাহর সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। পরে ঘটনাস্থলে তাকে কিল, ঘুষি ও লাথি দিতে দেখা যায়। এ সময় তিনটি গুলির শব্দ শোনা যায়। এরপর গত তিন দিন আশপাশে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী মরিয়মের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি করে তার স্বামীকে মেরেছে।

স্থানীয় কাউন্সিলর মো. সুমন বলেন, মেজবাহরের খোঁজে সকালে এলাকার লোকজনকে সীমান্তে পাঠালে জঙ্গলের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। তার মুখের অংশ থেঁতলে গেছে। মরদেহ এখনো সীমান্তে আছে।

ফেনীর জায়লস্করের চার বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, পরশুরামের বাঁশপদুয়া সীমান্তে একটি গলিত মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন। পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক কৃষক মারা গেছেন, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। সীমান্তে যে মরদেহ আছে, এটি বাংলাদেশি কৃষক মেজবাহরের। 

নিউজ ট্যাগ: ফেনী বিএসএফ

আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২