Logo
শিরোনাম

ফের রিমান্ডে পরীমনি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় নায়িকা পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। পরে সাড়ে ১১টার দিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়।

এদিকে আদালতে আনা পরীমণির সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন তার নানা ও খালাতো ভাই মেহেদী। আজ সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন।

পরীমণির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।


আরও খবর