Logo
শিরোনাম

ফেরি চলাচল বন্ধ : পাটুরিয়া ঘাটে আটকে আছে পাঁচ শতাধিক ট্রাক

প্রকাশিত:শুক্রবার ২০ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই পথের পণ্যবাহী ট্রাকগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। জরুরি পণ্য ও যাত্রীবহনকারী গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন আটকাপড়া ট্রাকের চালক ও সহযোগিরা।

শুক্রবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে তিন শতাধিক এবং ফেরি অপেক্ষায় লাইনে রয়েছে এক শতাধিক এবং ঘাট থেকে ছয় কিলোমিটার দূরে মহাসড়কে আটকে রাখা হয়েছে এক শতাধিক পণ্যবাহী ট্রাককে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন(বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক(বাণিজ্য)মো. জিল্লুর রহমান বলেন, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করায় ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে যাচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে ট্রাকের চাপ বেড়েছে। 


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩