Logo
শিরোনাম

ফেসবুকে বইমেলা নিয়ে উসকানি, গ্রেপ্তার ১

প্রকাশিত:রবিবার ২৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে উসকানিমূলক পোস্টের জন্য আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগের আইএমএমসি টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন বলেন, কয়েক দিন ধরে অনলাইন মনিটরিংকালে দেখা যায়, অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা তথ্যসংবলিত পোস্ট প্রচার করা হচ্ছে।

তাই আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। হান্নান তার ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, বইমেলায় ... (প্রকাশযোগ্য নয়) সম্প্রদায়ের অসংখ্য বই রয়েছে, তবে ইসলামী বইয়ের কোনো স্টল নেই। তাই বইমেলায় আগুন দেওয়া অন্যায় হবে কি না?

ইঞ্জিনিয়ার সাইদ নাসিরুল্লাহ জানান, গ্রেপ্তার ওই ব্যক্তির নামে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।


আরও খবর