
টাঙ্গাইল সদর
উপজেলার ঘারিন্দা রেল স্টেশনের ঘারিন্দায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা
করেছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি)
রাতে টাঙ্গাইলের ঘারিন্দার রেল স্টেশনের সহকারী রেল মাস্টার আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত
করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি
হলেন, টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ার মৃত পলান সরকারের ছেলে সীমান্ত সরকার পরিমল
(৪৭)।
স্থানীয়রা জানান,
টাঙ্গাইল শহরের ছয়আনি বাজারে ‘সীমান্ত সুইটস’
নামের একটি দোকানের মালিক ছিলেন পরিমল। এক নারীর সঙ্গে পরিমলের পরকীয়া প্রেম চলছিল।
এ কারণে স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
দুই সন্তানকে নিয়ে তিন বছর আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। পরিমল আত্মহত্যার আগে
ফেসবুক প্রোফাইলে তার মৃত্যুর জন্য এক নারী ও এক পুরুষকে দায়ী করে স্ট্যাটাস দেন। এ
ছাড়াও ব্যবসার কারণে ঋণগ্রস্ত হয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। কয়েকজন পাওনাদার তাকে টাকার
জন্য চাপ দিয়েছিল।
আব্দুল আলিম জানান,
শনিবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল।
পরে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ঘারিন্দা স্টেশনে এসে পৌঁছায়। এ সময় পাঁচ মিনিটি
অপেক্ষার পর। ট্রেনটি যখন ঢাকা অভিমুখে যাচ্ছিল। তখন স্টেশন থেকে ১০০ গজ দূরে গিয়ে
পরিমল ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

