
দেশটির আঞ্চলিক
সরকারের বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো সাংবাদিকদের বলেন, বন্যাকবলিত
এলাকায় মৃতের সংখ্যা ১৩ থেকে ৩১-এ পৌঁছেছে। উদ্ধারকারীরা বন্যা কবলিত শহর দাতু ওডিন
সিনসুয়াত থেকে ১৬টি, দাতু ব্লা সিনসুয়াত থেকে ১০টি এবং উপি শহর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার
করেছেন।
তিনি আরও বলেন,
রাবার বোটে উদ্ধারকারীরা কোটাবাটো শহরের আশেপাশের বন্যাকবলিত এলাকায় অনুসন্ধান করছেন।
সামরিক ইউনিটসহ জরুরি দলগুলো উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
প্রাদেশিক বেসামরিক
প্রতিরক্ষা প্রধান নাসরুল্লাহ ইমাম বলেন, কোটাবাটো ও এর আশপাশের আটটি শহরে আটকে পড়া
বাসিন্দাদের সরিয়ে নিতে ট্রাক মোতায়েন করেছে সেনাবাহিনী।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। এটি আঘাত হানতে পারে এমন এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, আজ রাতের মধ্যে মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে এ ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেন, মাগুইন্দানাও প্রদেশে ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

