Logo
শিরোনাম

ফোনে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার কৌশল

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিএসএলআর ক্যামেরায় ভালো মানের ছবি ওঠে। এজন্য পেশাদার ফটোগ্রাফারদের প্রথম পছন্দ এই ক্যামেরা। যদিও এখন ফোনেই মেলে অধিক মেগাপিক্সেল। তাই ফোন দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা সম্ভব। যদি জানা থাকে কৌশল। জানুন সেই নিয়ম। বিভিন্ন মোবাইল ফোন ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে অনেক ব্যবহারকারীই বেশ কিছু সামান্য ভুল করে থাকেন। কিন্তু যদি সেই ভুলগুলো না করেন তাহলে আপনিও আপনার ফোন থেকে দুর্দান্ত ছবি তুলতে পারবেন।

ছবি তোলার ক্ষেত্রে আলো বুঝতে হবে। সবসময় ফ্ল্যাশ অন রাখবেন না। তাহলে ছবির সাবজেক্ট ঝলসে যাওয়ার আশংকা থাকে। ছবির কালার টোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকী, রাতে ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ছবির আয়তন বুঝতে হবে। এবং ছবির নেগেটিভ স্পেস ভালোভাবে ব্যবহার করতে হবে। ধরে নিন ছবি তোলার ক্ষেত্রে কোনও নেগেটিভ স্পেস তৈরি হচ্ছে সেই স্পেস কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন তা খেয়াল রাখতে হবে।

বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করে ছবি তুলতে হবে। সচরাচর অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সঙ্গে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেও ছবি তোলার চেষ্টা করুন। ছবির মধ্যে নতুনত্ব আসবে। অতিরিক্ত অন্ধকার ছাড়া নাইট মোড ব্যবহার করবেন না। কারণ নাইট মোড অন করলে ক্যামেরা নিজে থেকে বেশ কিছু সেটিংস তৈরি করে। এর ফলে সামান্য হাত কাঁপলেই ছবি ব্লার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্ডিড ছবি তুলতে হবে। ছবি তোলার ক্ষেত্রে অবজেক্টের ব়্যান্ডম ছবি তুলুন। কারণ সেসময় হয়তো এমন একটি অ্যাঙ্গল থেকে ছবি উঠবে বা অবজেক্টের এমন একটা ছবি উঠবে যা সত্যিই অন্যরকম দেখাবে। যদি কোনওভাবে রিফ্লেক্সন তুলতে পারেন তাহলে ছবির গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ ছবির মধ্যে কোনও রিফ্লেকশন তুলে ধরার চেষ্টা করুন।

নিউজ ট্যাগ: ডিএসএলআর

আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩