Logo
শিরোনাম

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ প্রাণ হারালেন ১০ জন

প্রকাশিত:শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফ্রান্সের লিওন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে পাঁচ শিশুসহ দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সরকার।

লিওনের স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, গতকাল গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভলক্স-এন-ভেলিনের ভবনটির সাত তলা ব্লকে আগুন লাগে।মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন লাগার কারণ এখনও অজানা।

নিহত শিশুদের সবার বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে বলে জানায় কর্তৃপক্ষ।


আরও খবর